Ggh

Indian Army Recruitment 2021: শুরু হচ্ছে কমন এন্ট্রান্স পরীক্ষা, India বিভিন্ন প্রান্তে নিয়োগ সমাবেশ জারি সেনাবাহিনীর

 


খুব তাড়াতাড়িই ভারতীয় (Army Recruitment 2021) সেনাবাহিনীর (Indian Army) তরফ থেকে কমন এন্ট্রান্স একজাম (Common Entrance Exam), সংক্ষেপে CEE অনুষ্ঠিত হতে চলেছে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেনাবাহিনী। জানিয়েছে- যে সব প্রার্থীরা চলতি বছরের জানুয়ারি মাসে এআইপিটি হরপসর পুণে (AIPT Hadapsar Pune) এবং ফেব্রুয়ারি মাসে দেবভূমি দ্বারকার (Devbhoomi Dwarka) রিক্রুটমেন্ট র‌্যালি বা নিয়োগ সমাবেশে মনোনীত হয়েছিলেন, তাঁদের জন্য পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে ২৫ জুলাই, ২০২১। জামনগরে শ্রী সত্য সাই বিদ্যালয় (Shree Satya Sai Vidyalaya) এবং পুণেতে মিলখা সিং ওপেন অডিটোরিয়ামে (Milkha Singh Open Auditorium) এই পরীক্ষা নেওয়া হবে।

সেনাবাহিনী আরও জানিয়েছে যে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্গিলে যে নিয়োগ সমাবেশ করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত রাখা হয়েছিল, তা আবার কবে চালু হবে, সেই বিষয়ে বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়িই প্রকাশ করা হবে। তবে এই এলাকা বাদ দিলে দেশের নানা প্রান্তে সেনাবাহিনীর নিয়োগ সমাবেশ কিন্তু চলবে। উইমেন মিলিটারি পুলিশের (Women Military Police) জেনারেল ডিউটির জন্য অম্বালা, লখনউ, জবলপুর, বেলগাঁও, পুণে এবং শিলংয়ে খুব তাড়াতাড়িই নিয়োগ সমাবেশ শুরু হবে, জানা গিয়েছে যে ২০ জুলাই, ২০২১ তারিখ থেকে এর রেজিস্ট্রেশন শুরু হবে। সব মিলিয়ে এই নিয়োগ সমাবেশ থেকে বেছে নেওয়া হবে ১০০ জন উপযুক্ত প্রার্থীকে, পরে তাঁদের বসতে হবে কমন এন্ট্রান্স একজামে।

এছাড়া অন্ধ্রপ্রদেশেও নিয়োগ সমাবেশ পরিচালনা করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। শ্রীকাকুলাম, বিজয়নগর, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, ইয়ানাম- অন্ধ্রপ্রদেশের এই ছটি জেলার প্রার্থীদের জন্য সমাবেশ পরিচালনা করবে সেনা বিভাগ। আগামী ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত বিশাখাপত্তনমের ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়ামে (Indira Priyadarshini Stadium) নিয়োগ প্রক্রিয়া চলবে। প্রার্থীরা ভারতীয় সেনার ওয়েবসাইট থেকে র‍্যালির আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনপত্র ৩ অগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে। উল্লিখিত তারিখের পরে আর কোনও আবেদনপত্র নেওয়া হবে না।

Comments