Ggh

Reliance Jio-র এইসব প্ল্যানে 252GB অবধি ডেটার অফার, খরচ শুরু হচ্ছে 349 টাকা থেকেই!

 


রিচার্জ প্ল্যানে এই মুহূর্তে অন্য কোনও টেলিকম সংস্থা ধারে কাছে ঘেঁষতে পারছে না Reliance Jio-র। আর সেই Jio Recharge-এরই রয়েছে একাধিক প্ল্যানে, একগুচ্ছ অফার। আজ জেনে নিন Reliance Jio Recharge-এর সেরা কয়েকটা প্ল্যান, যেখানে গ্রাকদের রোজ 3GB করে ডেটা অফার করা হয়।

গ্রাহকদের একগুচ্ছ প্রিপেইড প্ল্যান অফার করছে Reliance Jio। বিনামূল্যে কলিং এবং তার সঙ্গেই সবার সেরা ডেটা বেনিফিটে এই মুহূর্তে Jio-র ধারেকাছে কোনও টেলিকম সংস্থা নেই। তার সঙ্গেই দিনে-দিনে বেড়ে চলেছে ওটিটি-তে ভিডিয়ো স্ট্রিমিং দেখার ক্রেজ়। আর গ্রাহকদের সেই চাহিদাকে কাজে লাগাতেই একগুচ্ছ ওটিটি সাবস্ক্রিপশনও গ্রাহকদের দিয়ে থাকে Reliance Jio

এই সব অফারই রয়েছে Reliance Jio-র তিনটি অনবদ্য প্রিপেইড প্যাকে। এই রিচার্জ প্ল্যানগুলিতে ইউজারকে প্রতিদিন 3GB করে ডেটা । তার সঙ্গেই আবার থাকে আনলিমিটেড ফ্রি-কলিং। আসুন, এই দুটি প্রিপেইড রিচার্জ প্যাক সম্পর্কে বিস্তারিত তথ্যে নজর রাখা যাক।

Reliance Jio-র 349 টাকার প্রিপেইড প্ল্যান - এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটি 28 দিনের জন্য। সব মিলিয়ে একজন গ্রাহক এই প্রিপেইড প্যাকটি রিচার্জ করালে মাসের শেষে মোট 84GB ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে কাস্টোমারেরা Jio টু Jio নেটওয়ার্কে 28 দিনের জন্যই ফ্রি-তে কল করার সুযোগ পান। 

Reliance Jio-র 401 টাকার প্রিপেইড প্ল্যান - এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটিও 28 দিনের জন্য। এতে ইউজারেরা প্রতিদিন 3GB করে ডেটা উপভোগ করতে পারেন। তবে এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় দিকটি হল, 6GB অতিরিক্ত ডেটা ব্যবহার করার সুবর্ণ সুযোগ। অর্থাৎ সব মিলিয়ে মাসের শেষে গ্রাহকেরা মোট 90GB ডেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও এই প্ল্যানে যেমন Jio নেটওয়ার্কে ফ্রি-তেই কল করার অফার থাকে, তেমনই আবার Jio ছাড়া অন্য কোনও নেটওয়ার্কে 1000 মিনিট অবধি ফ্রি টকটাইমও পাওয়া যায়। ডেইলি 100 ফ্রি SMS পাঠানোর এই প্ল্যানে সমস্ত Jio অ্যাপ ফ্রি-তেই গ্রাহকদের অফার করা হয়।
Reliance Jio-র 999 টাকার প্রিপেইড প্ল্যান - খরচ যেমন একটু বেশি, তেমনই আবার ভ্যালিডিটিও অনেকখানিই। Jio-র 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহককে রোজ 3GB করে ডেটা অফার করা হয়। আর এই ডেটা ইউজারেরা মোট 84 দিনের জন্য ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে এই রিচার্জ প্যাকে ইউজারেরা মোট 252GB ডেটা ব্যবহার করতে পারেন। গ্রাহকেরা আকর্ষণীয় এই প্ল্যানে Jio নেটওয়ার্কে যেখানে বিনামূল্যেই কল করতে পারেন, সেখানে আবার নন-Jio নেটওয়ার্কে 3000 মিনিট ফ্রি-টকটাইম পেয়ে যান। এছাড়াও এই প্ল্যানে সমস্ত Jio অ্যাপসের ফ্রি অ্যাকসেস-সহ রোজ 100 SMS ফ্রি-তেই পাঠাতে পারেন গ্রাহকেরা।

Comments