- Get link
- X
- Other Apps

ফেসবুক, টুইটার থেকে ইনস্টাগ্রাম, নিজের প্রতিটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুক্রবার হঠাতই নিজের সঙ্গে প্রাক্তন রণবীর কাপুরের ঘনিষ্ঠ ছবি লাগিয়েছেন দীপিকা।

হঠাৎ করে দিপ্পির এমন কাণ্ডকারখানায় হতবাক অনুরাগীরা। সকলেই প্রশ্ন, তবে কি বদলে গেল সমীকরণ? স্বামী রণবীর সিংকে ছেড়ে ফের কি তবে প্রাক্তন রণবীর কাপুরে মজলেন দীপিকা? কী এমন ঘটল?
খোঁজ নিয়ে জানা গেল 'কাহানি মে টুইস্ট হ্যায়'। ৫ বছর আগে (২০১৫র ২৭ নভেম্বর) এই দিনে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি 'তামাশা'। ইমতিয়াজ আলি পরিচালিত 'তামাশা' ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়। সিনেমাপ্রেমীদের মন কাড়ে রণবীর কাপুর- দীপিকা পাড়ুকোনের রসায়ন। আর সেকারণেই শুক্রবার ২৭ নভেম্বর 'তামাশা'র ৫ বছর পূর্তিতে এমন পদক্ষেপ করেছেন দীপিকা। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সর্বত্র রণবীর কাপুরের সঙ্গে নিজের 'তামাশা'র একটি ছবি লাগিয়েছেন তিনি। প্রসঙ্গত, 'তামাশা' ছবিতে রণবীর কাপুরের চরিত্রের নাম ছিল বেদ, আর দীপিকার চরিত্রের নাম ছিল তারা। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে, দীপিকার প্রোফাইল পিকচারের নিচে 'তারা' নামটি লেখা রয়েছে। এবার স্পষ্ট তো আদপে কী ঘটেছে...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment